1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মণিরামপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মণিরামপুরে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশিত: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগের আজ ৭৩তম জন্মদিন। ১৯৪৮ সালের ৪ জানুয়ারী ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়। বাংলা, বাঙালির স্বধিকার অর্জনের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় গঠিত উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ দেশ গড়ার প্রতিটি পরতে-পরতে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যে গৌরবময় স্মৃতি বিজড়িত সংগঠনটির ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী-মণিরামপুরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পৌরশহরে আনন্দ র‌্যালি ও উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭৩টি মোমবাতি প্রজ্বলনসহ ৭৩পাউন্ড ওজনের কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে কেক কাটেন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর উপজেলঅ আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন ও ফজলুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের তরুণ নেতা অ্যাড. বশির আহমেদ খান, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, ছাত্রলীগনেতা মাহবুর রহমান, রাতুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT