1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
গোপালগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে কেক তৈরী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

গোপালগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে কেক তৈরী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৩৯৫ বার পড়া হয়েছে

কাজী আল তাজরীমিন ভ্রাম্যমা প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কেক তৈরী প্রতিযোগিতা—২০২০ ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল নারী উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ব্যতিক্রমধমী এ আয়োজনের উদ্যোক্তা ও অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক শাহিদা সুলতানা জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিজে উপস্থিত থেকে কেক তৈরী প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদেরকে উপহার সামগ্রী এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল উদ্যোক্তাকে শান্তনা পুরস্কার প্রদান করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাম্মী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ ওসমান গনি, সিনিয়র সহকারী কমিশনার দীনেশ চন্দ্র সরকার, সিনিয়র সহকারী কমিশনার মোঃ রনি আলম নূর, ডেপুটি নেজারত কালেক্টর(এনডিসি) মিলন সাহা, প্রতিযোগিতায় অংশ নেওয়া ১৬ জন নারী উদ্যোক্তা, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা সহ প্রশাসনের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলায় প্রথম ও ব্যতিক্রমধর্মী এ আয়োজনের পথিকৃৎ জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজে নারীদেরকে আরো আত্মপ্রত্যয়ী ও সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করতে তাদের এ ক্ষুদ্র প্রয়াস। শিক্ষিত নারী-পুরুষ উভয়েই চাকুরীর পিছনে না ছুটে, প্রত্যেকেই মানসম্মত ট্রেনিং নিয়ে নিজ ঘরে বসে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু কেক তৈরি করে হতে পারেন সফল একেক জন উদ্যোক্তা। এতে সংসারে আয়েরও একটি পথ তৈরি হলো। অপরদিকে, সমাজে সে নিজেকে আরো আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তুলবে। এই উদ্যোগে সাড়া দিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল নারী উদ্যোক্তাকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

পুরস্কার বিতরণের আগে আমন্ত্রিত সকলে ছোট্ট সোনামণিদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT