1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বরিশাল সিটি মেয়র বলেন বিনা চিকিৎসায় জেন সাধারন মানুষ মারা না যায়। - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বরিশাল সিটি মেয়র বলেন বিনা চিকিৎসায় জেন সাধারন মানুষ মারা না যায়।

  • প্রকাশিত: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ৪১৪ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, দল টানা তিনবার ক্ষমতায় আছে। আজ আমরা যে চেয়ারে বসার সুযোগ পেয়েছি তা দলের তৃণমূলের নেতাকর্মীদের অবদান।

তাই এইসব নেতাকর্মীদের পাশে থাকা আমাদের কর্তব্য। ‘এখন থেকে বরিশাল মহানগরের আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত কোন নেতাকর্মী বিনা চিকিৎসায় কষ্ট ভোগ করবেন না। যদি কোন নেতাকর্মী অর্থের অভাবে নিজের চিকিৎসা করতে ব্যর্থ হন তবে আমাকে জানাবেন। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে’।

শুক্রবার বিকালে নগরীর কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে অনুষ্ঠিত বরিশাল মহানগর আওয়ামীলীগের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভায় এ ঘোষণা দেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য চট্টগ্র শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি (মন্ত্রী পদমর্যাদা) ও সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ- এমপিকে। অনুষ্ঠানের শুরুতে তিনি ভার্চুয়ালি সংযুক্ত হয়ে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। পাশাপাশি কমিটির নেতৃবৃন্দকে উদ্দেশ্যে করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আবুল হাসানাত আবদুল্লাহ।

কমিটির সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীর এর সভাপতিত্বে সভার সঞ্চালনা করেছেন সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক সাংসদ জেবুন্নেসা আফরোজ, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল ইসলাম লিটু, কমিটির সদস্য ও সিটি কর্পোরেশনের অপর প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন সহ কমিটির অধিকাংশ নেতাকর্মী।

প্রসংগত, সম্মেলনের প্রায় ১৩ মাস পরে গত রোববার (৩ জানুয়ারি) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় বরিশাল মহানগর আওয়ামীলীগের। নবগঠিত কমিটির সদস্য সংখ্যা ৭৫ জন।

এর মধ্যে আইনজীবী ১৩ জন এবং নারী ৪ জন। এছাড়া মহানগর আওয়ামীলীগের নতুন কমিটির ১ জন সিটি মেয়র, ২ জন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, ১ জন উপজেলা চেয়ারম্যান ও ৫ জন ওয়ার্ড কাউন্সিলর হিসেবে জনপ্রতিনিধিত্ব করছেন

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT