1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কোটচাঁদপুর উপজেলার ৩নং কুশনা ইউনিয়নে সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ। - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কোটচাঁদপুর উপজেলার ৩নং কুশনা ইউনিয়নে সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ।

  • প্রকাশিত: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৪১০ বার পড়া হয়েছে

খোন্দকার আব্দুল্লাহ বাশার।
ভ্রাম্যমাণ প্রতিনিধি ।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া গ্রামে সরকারি রাস্তাার পুরাতন ইট বিক্রি করার অভিযোগ উঠেছে ইউনিয়ন চেয়ারম্যান আঃ হান্নান এর বিরুদ্ধে। চেয়ারম্যানে নির্দেশে ইট বিক্রি করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবু বকর ও হাফিজুর রহমান। সরকারি ইট বিক্রি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও পুলিশ বিক্রায় কৃত ইট উদ্ধার করেছে। গ্রামবাসির অভিযোগ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ও তার সহযোগী হাফিজুর রহমান নতুন রাস্তার কাজ শুরু হওয়ার আগেই রাস্তার পুরাতন ইট ৮ হাজার টাকায় বিক্রি করে দেন। ইকড়া গ্রামের জনৈক খলিলুর রহমানের কাছে। সাংবাদিক মহল ইট বিক্রয় এর বিষয়ে আবুবকর ও হাফিজুর এর নিকট জানতে চাইলে তারা জানান চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা ইট বিক্রি করেছি ৮ হাজার টাকায়।ইট বিক্রয় এর অভিযোগের বিষয়টি নিয়ে কুশনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নানকে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান ইট বিক্রি করা হয়নি রাস্তা টি নতুন করে নির্মাণ করহবে।পুরাতন ভাঙ্গা হটের বিনিময়ে রাস্তার কাজের জন্য চার টলি বালি দেওয়ার কথা , ইকড়া গ্রামে নতুন মসজিদ সংলগ্ন একটি রাস্তার কাজ শুরু হয়েছে। ৩৫০ ফিটের এই প্রকল্পের বরাদ্দ দেড় লাখ টাকা। এছাড়াও বলেন, গ্রামে রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার ভাব মুর্তি খুন্ন করার জন্য একটি কুচক্রী মহল বানোয়াট ভিত্তিহীন কথাবার্তা সাংবাদিকদের কাছে অভিযোগ করে ফেসবুকে দিয়ে ভাইরাল করে আমার মান সম্মান নষ্ট করছে। ইট বিক্রয় এর বিষয়টি কোটচাঁদপুর উপজেলা প্রশাসন জানতে পেয়ে সোমবার বিকালে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃমাহবুবুর আলম কে অবহিত করলে তাৎক্ষণিক ,গুড়পাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই ডাবলু কে দিয়ে ইট উদ্ধার করে আবার রাস্তার পাশে এনে থোন। এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি জানান, রাস্তাটি এলজিইডির হলেও কাজটি আমরা করছি না। তাই এ বিষয়ে বলতে পারবো না।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT