1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
পটুয়াখালী তে স্ত্রীর মৃত্যুর কথা শুনে স্বামীর মৃত্যু পাশাপাশি চিরশায়িত। - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

পটুয়াখালী তে স্ত্রীর মৃত্যুর কথা শুনে স্বামীর মৃত্যু পাশাপাশি চিরশায়িত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ৪২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী পটুয়াখালীতে অসুস্থ স্ত্রীর জন্য ঔষুধ কিনতে ফামের্সীতে গিয়েছিলেন গোলাম মোস্তফা (২৯) নামে এক শিক্ষক। ঔষুধ কেনারত অবস্থাতেই খবর এলো, তার স্ত্রী আর এ দুনিয়াতে নেই। এতে সংজ্ঞাহীন হয়ে পড়েন গোলাম মোস্তফা। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও।

১৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পটুয়াখালী ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে এমন হৃদয় বিদারক ঘটনা।

পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি মাসের ৬ তারিখে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে একটি সন্তান প্রসব করেন গোলাম মোস্তফার স্ত্রী কলি বেগম (২০) সেখান থেকে ১১ তারিখ বাড়িতে ফেরেন তিনি। এরপর গত রাতে অসুস্থ হয়ে পড়লে আজ বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়।

এদিকে অসুস্থ স্ত্রীর জন্য ফার্মেসীতে ঔষুধ কিনছিলেন স্বামী গোলাম মোস্তফা। এ সময় হঠাৎ স্ত্রীর মৃত্যুর খবর জানতে পারেন। আর এতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম মোস্তফা স্থানীয় ইসাক মডেল ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আর কলি বেগম ছিলো গৃহিনী এতো অল্প বয়সে একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাদের জন্য এখন পাশাপাশি দুটি কবর খোঁড়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মৃত কলি বেগম আজ সকাল ৭-৫০ মিনিটে হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন পরে ৮-১০ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT