1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে ট্রাক চাপায় শিশু নিহত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে ট্রাক চাপায় শিশু নিহত

  • প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৬৮৪ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারের বিলাশপুর ইউনিয়নের রামনাথপুর এলাকায় বালু ভর্তি ট্রাকের চাপায় মো.জালাল উদ্দিন নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ এলাকার মহিন হাওলাদারের ছেলে এবং রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সারে চারটার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় জালাল। পরে পাশের রাস্তায় উঠলে দ্রুত গতিতে আসা একটি বালু ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। এসময় স্থানীয়রা ট্রাক ও চালক সবুজকে আটক করে রাখেন। পরে ঘটনাস্থল থেকে দোহার থানা পুলিশ ও বিলাশপুর ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান রাশেদ চোকদারের সহায়তায় ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসা হয়। ট্রাকটি মেসার্স সর্দার এন্টারপ্রাইজের মালিক হেলাল সরদার ও বিল্লাল সরদারের বলে জানা যায়।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন দুর্ঘটনার খবর পেয়ে আমরা ট্রাক ও চালককে আটক করি। এবিষয়ে নিহতের পরিবার অভিযোগ বা মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে জালালের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের পরিবারসহ স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT