1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ

  • প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪৯৫ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকা দোহার পৌরসভার জয়পাড়া বাজারে মসদিজের সামনে অবৈধ ভাবে সরকারি জায়গা দখল করে দোকান তুলার অভিযোগ উঠেছে। জানা যায় এ জায়গাটি বছরে চল্লিশ হাজার টাকার বিনিময় বরাদ্দ দেওয়া হয়েছে মো: মতি নামে বাজারের এক ব্যবসায়ীর কাছে।
খোঁজ নিয়ে জানা যায় , বাজার কমিটির সেক্রেটারি ও দোহার পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি দোকানটি ভাড়া দেন।
এবিষয়ে মো: মতির সাথে কথা হলে তিনি বলেন, আমি ঐস্থানের জায়গাটি ভাড়া নিয়েছি। কত টাকায় নিয়েছেন? জানতে চাইলে তিনি কিছু বলেনি। তিনি আরো বলেন, আমি পলিথিন ( ত্রিপল) দিয়ে দোকান দিচ্ছি প্রয়োজন হলে দোকান সরিয়ে নিয়ে যাবো।
জায়গা ভাড়ার বিষয় ঐ বাজারের ব্যবসায়ী ইদ্রিস আলী বলেন, আমি জানি ঐটা সরকারি জায়গা ঐ স্থানের কোন ভাবেই ঘর বা দোকান তোলা যাবে না। আমাকেও ঐদোকানের সাথে থাকার কথা বলেছিল কিন্তু আমি না করে দিয়েছি।
এবিষয়ে অভিযুক্ত ব্যক্তি জয়পাড়া বাজার কমিটির সেক্রেটারি ও দোহার পৌরসভার আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝির সাথে কথা হলে তিনি জানান, এটি অস্থায়ী ভবে ভাড়া দেওয়া হয়েছে। টাকা বিষয় জানতে চাইলে তিনি খুব্দ হয়ে বলেন, টাকা কি আমার পকেটে বা তোমার পকেটে গিয়েছে? এ বলে তিনি ফোন কেটে দেন।
জয়পাড়া বাজার মসজিদ কমিটি জয়েন সেক্রেটারি আবুল হোসেন বলেন, এটি সরকারি জায়গা না এটা মসজিদের জায়গা তাই আমরা দেলোয়ার হোসেন মাঝির মাধ্যমে মসজিদের উন্নয়নের জন্য ভাড়া দেই। এটি ভাড়া বাবদ বাৎসরিক চল্লিশ হাজার টাকা নেওয়া হয়েছে।
এবিষয়ে দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুস্তাফিজুর রহমান বলেন, আমরা আগামীকাল তদন্ত করে এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, এই সরকারি জায়গা দখল করার কারনে সে সময়ের দোহার উপজেলার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি ২০২১ সালের ১২ অক্টোবর উচ্ছেদ অভিযান পরিচালনা করে দোকান ভেঙে দেয়। পরাবর্তীতে কয়েক মাস পর আবার ঐ স্থানটি দোকান তোলার জন্য পাকা করলে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোবাশ্বের আলমকে জানালে তিনি বলেন, ঐ স্থানে পাকা করা হচ্ছে ড্রেনেজ এর কাজের জন্য। দোকান তোলার জন্য না। যদি কোন সময় দোকান তোলা হয় তখন আমরা এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT