1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে ভাঙ্গা সেতুতে দুর্ঘটনায় কিশোর আহত,প্রতিবাদে মনববন্ধন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে ভাঙ্গা সেতুতে দুর্ঘটনায় কিশোর আহত,প্রতিবাদে মনববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৪৭০ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার দোহারের ল্যাংরার সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদার কতৃক বিকল্প কাঠের সেতু অর্ধেক ভেঙ্গে দেওয়ার কারনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় ভাঙ্গা সেতুটি দিয়ে সাইকেল নিয়ে পার হওয়ার সময় উত্তর রাধানগর গ্রামের রানা নামে ১৪ বছরের এক কিশোর গুরুতর আহত হয়। এই ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন। ঘটনার পরদিন রোববার সকালে ঠিকাদারের বিচার চেয়ে মানববন্ধন করেন উত্তর রাধানগরের বাসিন্দার। এসময় উপস্থিত মানববন্ধনকারীরা জানান, সেতুটি নির্মাণ প্রতিষ্ঠান সুরমা এন্টারপ্রাইজের কাছ থেকে কাজটি কিনে নেন দোহার পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি। এরপর থেকে নির্মাণ কাজ ধীর গতিতে চলতে থাকে। এদিকে বিকল্প কাঠের সেতটিু অর্ধেক ভেঙ্গে দেয়া হয়। বন্ধ হয়ে যায় বিলাসপুর ইউনিয়নের বেশিরভাগ মানুষের চলাচল। শনিবার কিশোরের আহতের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদ জানান তারা।
এবিষয়ে দেলোয়ার হোসেন মাঝি জানান, সেতুটির নিচে গাইড ওয়াল নির্মাণের জন্য বিকল্প কাঠের সেতুটি ভাঙ্গা হয়েছে। দুর্ঘটনায় আহত কিশোরের সকল প্রকার সহায়তা দেয়া হবে এবং আট ঘন্টার মধ্যে নির্মাণাধীন সেতুর চলাচল স্বাভাবিক করা হবে।
এবিষয়ে বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি আহত ছেলেটির বাড়িতে গিয়ে খোঁজ খবর নেই। তার চিকিৎসার সহায়তার কথা জানাই। তিনি আরও বলেন, বিকল্প কাঠের সেতু ভাঙ্গার কারণে এদুর্ঘটনা ঘটেছে। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাই।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT