1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির পুরস্কার বিতরণ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দোহারে মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৪২৭ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা):
ঢাকার দোহারের মারকাযুল কুরআন ইসলামিক একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৯টায় নারিশা সাতভিটা এলাকায় একাডেমির বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নারিশা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন।
তিনি তার বক্তব্যে মাদরাসার শিক্ষার্থীদের ফলাফলে ভূয়সী প্রশংসা করেন এবং মাদরাসার যে কোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
আলহাজ্ব শেখ হারুন অর রশীদ এর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মাওলানা যুবায়ের আহমাদ সাকীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার মোঃ মূসা কালিমূল্লাহ, নারিশা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সেক্রেটারী মোঃ সুলাইমান বেপারী, নারিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন ও মোঃ মোস্তফা কামাল।
এসময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ রুহুল আমীন দেওয়ান, হাফেজ মাওলানা ওমর ফারুক আমিনী, মাওলানা জুনাইদ আল হাসান, হাফেজ মাওলানা নাঈমুল হাসান, হাফেজ মাইনুল ইসলাম, হাফেজ জাকির হুসাইন ফরায়েজি, নারিশা ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, রুইথা বাইতুল জান্নাত জামে মসজিদ এর সভাপতি মোঃ রুহুল আমীন,আলহাজ্ব হাফেজ ওমর ফারুক,জাহাঙ্গীর আলম খান, হামীম সমাজ কল্যাণ সংঘ এর সদস্য ও মাদরাসার সকল অভিভাবক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT