1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৪৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিবসের শুভ সূচনা করা হয়।

পরে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল ৭ টায় স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে স্বাধীনতা শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সকাল ৮ টায় উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রী সমাবেশ, কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের বিভিন্ন ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাতির শান্তি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে বীর শহিদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত, প্রীতি ফুটবল ও ভলিবল খেলাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্যচিত্র প্রদর্শনী করা হয়। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে­প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে সম্মাননা পুরষ্কার তুলে দেন অতিথিরা।

এসময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মোস্তাফিজুর রহমান, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, দোহার পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আলমাছ উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ-সহ সকল সরকারি কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযোদ্ধা বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং হাসপাতাল, এতিমখানা, থানা হাজতে উন্নতমানের ইফতার পরিবেশন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT