1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে জোরপূর্বক জমি দখলের অভিযোগ - এশিয়া বার্তা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
নারিশা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ এর বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাব-রেজিস্ট্রার বদলি: আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল দোহারে নামিদামি ব্রান্ডের মোড়কে নকল পণ্যের কারখানা দোহারে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মানিকগঞ্জে আ’লীগ নেতার পাম্পের পেট্রোল চোরাপথে বিক্রি – ম্যানেজার ও ক্রেতা আটক দোহারে পর্নোগ্রাফি মামলায় জুয়েল গ্রেফতার আ’লীগের আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন উপসচিব! অনুমোদনহীন প্রতিষ্ঠানে এসএসসি ফরম – অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ মানিকগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান ডাকাত গ্রেপ্তারের আগেই আইনজীবী প্রস্তুত — পুলিশ সুপার

দোহারে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৬১৮ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার দোহারে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় মৃত আলম খানের ছেলে ফরহাদ খানের বিরুদ্ধে। স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আব্দুর রহমান ও তার প্রতিবেশী ফরহাদ খানের সাথে জমি নিয়ে বিরোধ চলছিলো। বেশ কয়েকবার স্থানীয় ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। রবিবার সকালে ফরহাদ খান সহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী আব্দুর রহমানের বাড়ির সীমানা প্রাচীর টিনের বেড়া কুপিয়ে ভেংগে রেখে যায়। এ সময় স্থানীয়রা বাধা দিলেও কেউ তাদের কথা শুনেনি।
এ ঘটনায় আব্দুর রহমানের স্ত্রী জাকিয়া আক্তার বাদি হয়ে ফরহাদ খান সহ কয়েকজনের বিরুদ্ধে দোহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ফরহাদ খান বলেন, জমিটি নিয়ে কয়েকবার স্থানীয়দের নিয়ে বসা হয়েছে। এখানে আমরা সাত ফিট জমি পাই। বারবার বলার পরেও জমিটি ছেড়ে দেয়নি। তাই আমরা দখল নিয়েছি।
এ বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী বলেন, এর আগেও বেশ কয়েকবার স্থানীয় ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেছিলো। এরপর আজ এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে দোহার থানার ওসি তদন্ত আজাহারুল ইসলাম বলেন, ঘটনায় বিষয়ে জাকিয়া আক্তার বাদি হয়ে একটি অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT