1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে ডাকাতির সময় তিন ডাকাত আটক, গণপিটুনিতে নিহত ১ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে ডাকাতির সময় তিন ডাকাত আটক, গণপিটুনিতে নিহত ১

  • প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৩৭৯ বার পড়া হয়েছে

সাইফুল সুজন: ঢাকার নবাবগঞ্জে তিন ডাকাতকে গণপিটুনি দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার ভোরে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চক খানেপুর এলাকায় এ ঘটনা ঘটে। গণপিটুনিতে রিয়াজুল ওরফে রিজু (২৮) নামে এক ডাকাত নিহত এবং আরো দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।

নিহত রিয়াজুল ওরফে রিজু ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গজগা গ্রামের পাচু মন্ডলের ছেলে। আহতরা হলেন, একই জেলার নগরকান্দার উপজেলার বিল গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল বেপারীর ছেলে কোরবান (৫৫) ও চরভদ্রাশন উপজেলার চরমজুদা গ্রামের শেখ আনছার আলীর ছেলে হাসান (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে রাধাকান্তপুর এলাকার অজয় সিদ্ধার বাড়িতে একদল ডাকাত ডাকাতি করতে যায়। ডাকাতরা ঘরের তালা কাটার সময় স্থানীয়রা টের পেয়ে তাড়া করে। অন্য ডাকাতরা পালিয়ে গেলেও কোরবান নামে একজনকে ধরে গণপিটুনি দিয়ে আটকে রাখে স্থানীয়রা। ভোরে রিয়াজুল ওরফে রাজু ও হাসান তার সঙ্গি কোরবানকে দেখতে এলে তাদেরকেও গণপিটুনি দেয় এলাকাবাসী। এসময় গণপিটুনিতে ঘটনাস্থলেই রিয়াজুল রাজু মারা যায়। খবর পেয়ে পুলিশ আহত কোরবান ও হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দোহার সার্কেলের এএসপি মো. আশরাফুল আলম জানান, এলাকাবাসী ডাকাত সন্দেহে তিনজনকে গণপিটুনি দেন। এতে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার এবং আহতদের দুইজনকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT