1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে মেম্বারের সহায়তায় বিধবা ও প্রতিবন্ধী ভাতার তালিকায় অনিয়ম - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে মেম্বারের সহায়তায় বিধবা ও প্রতিবন্ধী ভাতার তালিকায় অনিয়ম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৬৪১ বার পড়া হয়েছে

কাজী জোবায়ের আহমেদ.
ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নে ৭ নং ওয়ার্ড মেম্বার মাহবুবুর রহমান লিটনের সহায়তায় বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার নামের তালিকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেদকের হাতে আসা তালিকা অনুযায়ী সরজমিনে গিয়ে বেশ কিছু অনিয়মের সত্যতা মিলে। যাদের স্বামী আছে অথচ তারা বিধবা ভাতা পাচ্ছেন। প্রতিবন্ধী না হয়েও পাচ্ছেন ভাতা। এমন ঘটনায় ৭নং ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় অনেকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তালিকার ১৩৪ নং আইডিতে বিধবা ভাতার সুবিধা পাওয়া মুকলেসা বেগম জানান, তিনি বিধবা ভাতা পাচ্ছেন এবং তার স্বামী আছেন। লিটন মেম্বারের মাধ্যমে তিনি ভাতার কাগজ করেন বলে জানান।
এদিকে হালিমা বেগমের সাথে কথা হলে তিনিও একই কথা বলেন। হালিমা বেগমের স্বামী আছে বলেও স্বীকার করেন। তার আইডি নং ১৫২।
বিধবা ভাতার সুবিধাভোগী দেলোয়ারা বেগম জানান তিনি দুইবার ১৫০০ টাকা ভাতা পেয়েছেন। এরপর তিনি প্রতিবেদককে তার স্বামীর সাথে কথা বলতে বলেন। তার আইডি নং ২৬৩।
তালিকায় থাকা এমন আরও বেশ কয়েকটি নামে অনিয়মের তথ্য পওয়া গেছে।
এছাড়া প্রতিবন্ধী ভাতার সুবিধা পওয়া কয়েকজনের খোঁজ নিয়ে জানা যায় তাদের শারীরিক অন্য সমস্যা থাকলেও প্রতিবন্ধী হিসেবে তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে সহায়তা করেন লিটন মেম্বার।
এবিষয়ে চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর বক্তব্য জানতে পরিষদে গেলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইলে ফোন করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায় তিনি দেশের বাইরে আছেন।
এবিষয়ে অভিযুক্ত ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার মাহবুবুর রহমান লিটন জানান, এমন কোন তালিকায় তিনি সহায়তা করেননি। যদি কোন ভূল তালিকা হয়ে থাকে তবে সংশোধন করা যাবে।
নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান জানান, তালিকা মূলত চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে করা হয়। তারা কোন অনিয়ম করলে তথ্য হালনাগাদ করে তালিকা থেকে নাম বাদ দেয়া হবে। বর্তমানে হালনাগাদের কাজ চলছে। তিনি আরও বলেন, এর আগে লিটন মেম্বারের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া যায়। সেটি আমরা সংশোধন করি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT