1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে আহত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের পূর্ব শত্রুতার জের ধরে বিশ্বজিৎ দাস (৩৫) নামে এ যুবককে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছে প্রতিপক্ষ। গত ১০ সেপ্টেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের সাদাপুর বাজারের সুমন মিষ্টান্ন ভান্ডারের সামনে এ ঘটনা ঘটে।
আহত বিশ্বজিৎ দাস সাদাপুর গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় ১২ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় মামলা রজু হলে বাবু মাদবর (৫৫) নামে এক ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত বাবু মাদবর একই ইউনিয়নের হযরতপুর গ্রামের মৃত বাছের মাদবরের ছেলে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে বিরোধে আদালতে বিচারাধীন মামলার জের ১০ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে বাবুল চন্দ্র দাসের বাড়িতে গালাগাল ও মারধরের চেষ্টা করে প্রতিপক্ষ। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।
বিকেল সাড়ে ৫টার দিকে সাদাপুর বাজারের সুমন মিষ্টান্ন ভান্ডারের সামনে দাড়িয়ে ছিল বাবুল চন্দ্র দাসের ছেলে বিশ্বজিৎ দাস। কোন কিছু বুঝে উঠার আগেই হযরতপুর গ্রামের বাবু মাদবরের ছেলে পায়েল মাদবর (২৪) ও পারভেজ মাদবর (২০), বাবু মাদবর (৫৫), তার স্ত্রী পলি বেগম (৪৫), একই গ্রামের মৃত এশাক মাদবরের ছেলে সোহেল মাদবর (৩৮) লাঠিসোটা ও কাঠ নিয়ে হামলা করে। হামলাকারীরা বাজারের লোকজনের সামনে বিশ্বজিৎ দাসকে এলোপাথারি পিটিয়ে মারাত্মকভাবে আহত করে চলে যায়।
স্বজনরা খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ১২ সেপ্টেম্বর বিকাল পর্যন্ত সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলো।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক তানভীর শেখ মামলার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায়আহতের বাবা বাবুল চন্দ্র দাস বাদী হয়ে ৫ জনের নামে মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত বাবু মাদবর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT