1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বাঘরায় ভগ্নিপতিকে নৃশংসভাবে হত্যা! - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বাঘরায় ভগ্নিপতিকে নৃশংসভাবে হত্যা!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক. শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে ভগ্নিপতিকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত যুবক রহমানের বিরুদ্ধে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানায় নিহতের পরিবার। গুরুত্বর আহত অবস্থায় রাসেলকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রাসেল রুদ্রপাড়া গ্রামের রশিদ খাঁ’ এর ছেলে।

নিহতের স্বজনরা জানান, এলাকার সবার কাছেই মাদকাসক্ত ও মোবাইল চোর হিসেবে পরিচিত আব্দুর রহমান। যে কারনে মাস তিনেক আগে তাকে দেয়া হয়েছিল মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব)। সপ্তাহখানেক আগে সেখান থেকে ফিরেছেন রহমান। ফিরেই শুক্রবার ভোরে ছোট বোনের স্বামী মো. রাসেল (২৬) কে চাইনিজ কুড়াল দিয়ে নৃশংসভাবে হত্যা করে রহমান। হত্যার পর রাসেলের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় রহমান।

শুক্রবার ভোরে রহমানকে রক্তমাখা অবস্থায় মটরসাইকেল চালিয়ে যেতে দেখা যায় বলেন জানান স্থানীয়রা।

খবর পেয়ে দোহার থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে লাশের সুরহতাল রিপোর্ট করে। তবে পুলিশ জানায়, যেহেতু ঘটনাস্থল শ্রীনগর সেহেতেু এ ব্যাপারে শ্রীনগর থানায় মামলা হবে।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাবিক জানান, নিহতের মাথার ভেতর থেকে চাইনিজ কুড়ালটি বের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT