1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে স্ত্রীকে কুপিয়ে জখম স্বামী পলাতক - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে স্ত্রীকে কুপিয়ে জখম স্বামী পলাতক

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৪৯৩ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে স্বামী পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৭ অক্টোবর) ভোর পাঁচটার দিকে উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের বাবা বাদি হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, আহত স্ত্রী চন্দ্রবান (৪৩) নবাবগঞ্জ উপজেলার আলালপুর গ্রামের শামসুদ্দিনের মেয়ে। তার বিয়ে হয় দোহার উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকার মো. শাহজাহানের ছেলে আলী হোসেনের সাথে। সংসার জীবনে তাদের ঔরসজাত কোনো সন্তান হয়নি। আহত চন্দ্রবান বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত চন্দ্রবান জানান, আমাদের সংসার জীবনে কোনো সন্তান না হওয়ায় একটি ছেলে ও একটি মেয়ে দত্তক এনে লালন পালন করে আসছিলাম। মেয়ের বয়স বর্তমানে (১৪) আর ছেলের বয়স (৭)। গত ৮/৯ মাস আগে আমার স্বামী আলী হোসেনের কুদৃষ্টি পরে আমার পালিত মেয়ের উপর। বিষয়টি টের পেয়ে মেয়েকে উপজেলার মেঘুলা এলাকার একটি মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেই। মেয়েকে আর বাসায় আসতে দেই না। গত দুই দিন আগে আমার স্বামী মেয়েকে বাসায় আনতে বলে, আমি ভাবলাম হয়তো সে এখন ভাল হয়ে গেছে।
কিন্তু মেয়েকে বাসায় আনার পরে গত রাতে আবার শুরু হয় তার মেয়ের প্রতি লোলুপ দৃষ্টি। রাতে ঘুম আসে না। আনুমানিক রাত তিনটার দিকে শুরু করে আমার সাথে কথা কাটাকাটি। পরে আমি মেয়ের রুমে ডুকে ছেলে ও মেয়েকে নিয়ে দরজা বন্ধ করে দেই। পরে ভোর পাঁচটার দিকে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে রামদা দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আমাদের আত্নচিৎকারে সবাই এগিয়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করে এবং আলী হোসেন পালিয়ে যায়। আমার মাথায়, দুই হাতে, মুখে ও পিঠে কুপিয়েছে। আমি আইনের কাছে এর বিচার চাই।

চন্দ্রবানের শ্বাশুড়ি ও আলী হোসেনের মা পানু বেগম জানান, মাঝে মাঝেই ছেলে ও ছেলের বউয়ের সাথে ঝগড়া লাগে। বউকে মারে আবার চিকিৎসা করায়। তবে গতকালকে কি নিয়ে ঝগড়া লাগছে তা জানিনা। তবে এই ভাবে কুপানো ঠিক হয়নি।

এবিষয়ে দোহার থানার ডিউটি অফিসার এসআই হাচান মাহমুদ জানান, আমরা এই মর্মে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ভিকটিম চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত আলী হোসেনকে এখনো পাওয়া যায়নি। তদন্ত চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT