1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি স্কুলেই প্রাইভেট পড়ান আকরাম - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি স্কুলেই প্রাইভেট পড়ান আকরাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৪২২ বার পড়া হয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি স্কুলেই প্রাইভেট পড়ান আকরাম

কাজী জোবায়ের আহমেদ: ঢাকার দোহারের জয়পাড়া খালপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুটির পর বিদ্যালয়ের কক্ষে প্রাইভেট পড়ান ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম হোসেন। এ নিয়ে দুই বছর আগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর শিক্ষা অফিস থেকে তার এসব কর্মকান্ড বন্ধ করেন।দীর্ঘদিন পর তিনি আবারও শুরু করেন একই কর্মকান্ড। সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলের ভবনের নিচ তলায় একটি কক্ষে প্রায় ৪০ জনের অধিক শিক্ষার্থীদের প্রাইভেট পরাচ্ছেন শিক্ষক আকরাম। শিক্ষার্থী ও অভিভাবকরা জানান প্রত্যেকের বেতন দেন ৫’শ টাকা করে। এদিকে সাংবাদিকদের উপস্থিতি দেখে তরিঘরি করে ছুটি দেন আকরাম হোসেন। এসময় সাংবাদিকদের সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন তিনি।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল লতিফ জানান, বিষয়টি জানার পর আমি তাকে নিষেধ করেছি। এখন থেকে তিনি এখানে প্রাইভেট পরাবেন না। গত ৫ মাসের বিদ্যুৎ বীল কে দেবে এই প্রশ্নে তিনি কোন উত্তর দিতে পারেননি।

এবিষয়ে জানতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল ফোনে একাধিক ফোন দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ হোসেন জানান, নিজ প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থী পড়ানোর নিয়ম নেই, সেখানে বিদ্যালয়ের ভেতরে এমন কর্মকান্ড আইন বিরোধী। এবিষয়ে শিক্ষক আকরাম হোসেনকে শীঘ্রই কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT