1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে মূল্যায়ন পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে মূল্যায়ন পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়

  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৭৯৮ বার পড়া হয়েছে

কাজী জোবায়ের আহমেদ.
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে মূল্যায়ন পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন খাতে জরিমানাও আদায় করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, মূল্যায়ন পরীক্ষার ফি বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা করে ফি নেওয়া হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্যমতে, পরীক্ষার ওপর নির্ভরতা কমিয়ে শ্রেণিভিত্তিক মূল্যায়নের ওপর জোর দিতে চলতি বছর থেকে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। এ শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পরীক্ষা নেওয়া যাবে না। তবে অষ্টম, নবম ও দশম শ্রেণিতে বছরে দুটি পরীক্ষা নিতে পারবে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতিটি শিক্ষার্থীর বেতন আদায়ের রশিদের মূল্যায়ন পরীক্ষা বাবদ ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নেওয়া হয়েছে ৫০০ টাকা।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম বলেন, ‘স্কুলের ভালো ফলাফল, শিক্ষকদের বেতন, লেখাপড়ার মান উন্নয়নের জন্য এই ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা নিচ্ছি। সঙ্গে এই পরীক্ষা নিতে কাগজ, প্রশ্নপত্র ছাপানো, পরীক্ষায় গার্ড, খাতা মূল্যায়নসহ নানা উপকরণের খরচ হিসেবে আমরা ৫০০ টাকা আদায় করেছি।’ সব খবচ বেড়ে যাওয়ায় আমাদের এটা নিতে হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিব হাসান বলেন, ‘ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন পরীক্ষার জন্য সামান্য কিছু ফি নিতে পারবে। তবে কোনো অতিরিক্ত ফি নেওয়া যাবে না। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT