1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
থানায় অভিযোগ করায় অসহায় বৃদ্ধার হাত ভাঙলো যুবক - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

থানায় অভিযোগ করায় অসহায় বৃদ্ধার হাত ভাঙলো যুবক

  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৬১১ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকায় বাড়িতে ঢুকে সাফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার হাত ভেঙ্গে দিলো একই এলাকার মাসুদ খালাসী নামে এক যুবক। এনিয়ে থানায় অভিযোগের পরেও কোন প্রতিকার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় সাফিয়া বেগম।
তিনি অভিযোগ করে বলেন, গত তিন বছর আগে তার ছেলে জাফরকে সুদে তিন লাখ টাকা দেয় একই এলাকার আলা খালাসীর ছেলে মাসুদ খালাসী। সেই টাকার জন্য জাফরকে না পেয়ে সাফিয়াকে চাপ দেয় মাসুদ। বিভিন্ন সময় হুমকি দিয়ে বাড়ি দখল করতে যায়। সাফিয়া আরও বলেন, তার ছেলে তাকে আলাদা করে দিয়েছে অনেক আগে। মাসুদকে এটি বলার পরেও কোন কথা না শুনে বারবার ধরে নিয়ে শারীরিক আঘাত করলে তিনি দেড় লাখ টাকা দেন। এতেও ক্ষান্ত না হয়ে আবারও টাকার জন্য সাফিয়াকে হুমকি দেয় মাসুদ। পরে সফিয়া থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ১১ টার দিকে তার বাড়িতে ঢুকে ইউপি মেম্বার বিল্লাল খালাসীর উপস্থিতিতে চেয়ার দিয়ে এলোপাথারী আঘাত করে শাফিয়ার হাত ভেঙ্গে দেয় মাসুদ। অহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনাস্থলে থাকা ইউপি মেম্বার বিল্লাল খালাসী ঘটনার সত্যতা শিকার করে বলেন,আমি মাসুদকে উত্তেজিত হতে নিষেধ করার পরেও এমন ঘটনা ঘটায়। বিষয়টি দু:খজনক।
এবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা ফুলতলা ফাঁিড়র এসআই মেজবাহ উদ্দিন শেখ বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এঘটনার বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে এব্যাপরে জানতে অভিযুক্ত মাসুদ খালাসীর বাড়িতে গেলে তাকে পওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিক ফোন দিলে তার পরিবারের সদস্যরা জানান তিনি বাসায় নেই।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT