1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন-আহত ৩ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন-আহত ৩

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন-আহত ৩

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে ঢাকা- মাওয়া এক্সপ্রেস ওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসের তিন যাত্রী গুরুতর ভাবে আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে বাসটিতে আগুন লাগে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মুন্সিগঞ্জের সিরাজদিখান ফায়ার সার্ভিসের ইনচার্জ বাদল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বেলা ১২টা ১৬ মিনিটে তাঁরা আগুনের খবর পায়। পরে স্টেশনের দুটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও বাস যাত্রীরা জানান, ঢাকা থেকে পটুয়াখালীর কুয়াকাটার দিকে যাচ্ছিল ইসলাম পরিবহনের যাত্রীবাহী বাসটি। ধলেশ্বরী টোল প্লাজায় পৌঁছালে বেলা সোয়া ১২টার দিকে হঠাৎ আগুন লেগে যায় বাসটিতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহতদের নাম পরিচয় এই মুহূর্তে কিছুই জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT