1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নির্বাচনকে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে অ্যাডভোকেট কামরুল ইসলাম - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নির্বাচনকে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে অ্যাডভোকেট কামরুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে
নির্বাচনকে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে অ্যাডভোকেট কামরুল ইসলাম

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন নির্বাচনকে বানচাল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি-জামাত তাদের বিদেশি বন্ধুদের সহায়তায় নির্বাচন বানচালের এই ষড়যন্ত্র করছে। যেকোনো মূল্যে আমরা নির্বাচনকে বানচাল করতে দিবো না। তিনি ঢাকা -২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মার্কার দলীয় নমিনেশন পেয়ে আজ সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার ঘাটার চরে থানা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন যথাসময়েই হবে। কেউ নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবেনা। বিএনপি জামাত অবরোধের নামে সারাদেশে বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করছে। তারা পুলিশ হত্যা করেছে, হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। তাদের সাথে জনগণ নেই। যারা নির্বাচন বানচাল করতে চায় তারা দেশের শত্রু গণতন্ত্রের শত্রু। কামরুল ইসলাম বলেন, বিএনপি জামাত দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা অনির্বাচিত সরকার ক্ষমতায় আনতে চায়।

আমরা দ্বাদশ নির্বাচনে কোন প্রকার কারচুপি করবো না। আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাদ ও নিরপেক্ষ। কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব সাংবাদিক আব্দুল জলিল ভূঁইয়া, মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, মডেল থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম খান বারকু,ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম,মডেল থানা আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিক, মোঃ মনির হোসেন,মডেল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপন ও আওয়ামী লীগ নেতা শামীম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT