1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দীর্ঘ একযুগ পর বাতি জ্বলবে দোহার পৌরসভার রাস্তায় - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দীর্ঘ একযুগ পর বাতি জ্বলবে দোহার পৌরসভার রাস্তায়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডে দীর্ঘ একযুগ পর আঞ্চলিক সড়কে বৈদ্যতিক বাতি স্থাপণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন দোহার পৌরসভা মেয়র মো.আলমাছ উদ্দিন। এসময় তিনি জানান ৫শতাধিক বৈদ্যতিক বাতি দিয়ে আলোকিত করা হবে এই দুই ওয়ার্ড। পর্যায়ক্রমে পৌরসভার জলাবদ্ধতা ও অন্যান্য উন্নয়ন কাজ শীঘ্রই বাস্তবায়নের হবে বলে জানান পৌর মেয়র। তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে। মেয়র আলমাছ উদ্দিন আরও বলেন, দোহার নবাবগঞ্জের অভিভাবক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতিকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মামুনুর রশিদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সফিউল ইসলাম খন্দকার নিপু,সাধারণ সম্পাদক নূর সেলিম মন্টু,যুগ্ম-সম্পাদক কাউসার আকন্দ, ওয়ার্ড কমিশনার উদয় হুসাইন, আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন, বাবু চৌধুরী, নজরুল ইসলাম, কবির হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তমাল হুসাইন সুভাসসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT