1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে সংঘবদ্ধ দুর্ধর্ষ চোরচক্র গ্রেফতার, স্বর্ণসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে সংঘবদ্ধ দুর্ধর্ষ চোরচক্র গ্রেফতার, স্বর্ণসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৯ বার পড়া হয়েছে
দোহারে সংঘবদ্ধ দুর্ধর্ষ চোরচক্র গ্রেফতার, স্বর্ণসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের উত্তর শিমুলিয়া এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রকে গ্রেফতার ও স্বর্ণ মোবাইলসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।

প্রেস কনফারেন্সে দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, গত ১১ই নভেম্বর উপজেলার উত্তর শিমুলিয়া হাসিবুর রহমানের বাড়িতে একটি সংঘবদ্ধ চোরচক্র ঘরের টিন কেটে পাঁচ ভরি ওজনের একটি সীতাহার, কানের দুল, দুটি এন্ড্রয়েড মোবাইল ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৬ লাখ টাকা। এবিষয়ে মামলা রুজু হলে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের তত্ত্বাবধানে দোহার থানা ওসি মো মোস্তাফা কামালের নেতৃত্বে ফুলতলা ফাড়িঁর ইনচার্জ শফিকুল ইসলাম সুমন, এসআই জসীম উদ্দিন ও দেলোয়ার হোসেনের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে বেথুয়া ও মালিকান্দা এলাকা হতে ঘটনার সাথে জরিত আন্তজেলা চোরচক্রের সদস্য মিলন চোকদার (২৯) ও নাজির (৩৪) নামে দুইজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মিলন উপজেলার মেথুয়া এলাকার সেলিম চোকদারের ছেলে। অপর আসামী নাজির একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। ঘটনার সাথে জরিত বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT