1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সড়কে বালুর স্তুপ,দুর্ঘটনায় মটরসাইকেল চালক গুরুতর আহত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

সড়কে বালুর স্তুপ,দুর্ঘটনায় মটরসাইকেল চালক গুরুতর আহত

  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারের থানার অভিমুখে একটি বিল্ডিং এর নির্মাণ কাজের জন্য রাস্তায় রাখা বালুর স্তুপে নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেল আরোহী নাফিজ (১৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। সে উপজেলার বটিয়া এলাকার আজিজুর রহমানের ছেলে। আহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে নাফিজ মটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে বালুর স্তুপে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গুরুতর আহত হয়। পথচারীরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত নাফিজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়পাড়া এলাকার আব্দুল জলিল নামে এক ব্যক্তি থানার পাশে একটি বিল্ডিং এর নির্মাণ কাজ শুরু করেন। প্রতিদিন রাতে জয়পাড়ার প্রধান সড়কে নির্মাণ কাজের জন্য চলাচলে বিঘœ ঘটিয়ে রাস্তায় বালু রাখা হয়। বৃহস্পতিবার রাতে সেই বালুর স্তুপে এই দুর্ঘটনা ঘটে।
এবিষয়ে পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবির জানান, ঘটনাটি দুঃখজনক। আমি খবর পেয়ে আহতের পরিবারের খোঁজ নিয়েছি। আহতের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে আইন অমান্য করে রাস্তায় বালু রাখার কারনে চলাচল ব্যহত হচ্ছে বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। এসময় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে জানতে নির্মাণকৃত বিল্ডিং এর মালিক আব্দুল জলিলের মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT