1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহার নবাবগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে পুলিশের অভিযান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহার নবাবগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে পুলিশের অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে
দোহার ও নবাবগঞ্জে নিরাপদ সড়ক ও যানজট মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান ও অবৈধ দখল উচ্ছেদ

দোহার উপজেলা প্রতিনিধি: অদ্য ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: আমীনুল ইসলামের নেতৃত্বে দোহার ও নবাবগঞ্জে অবৈধ যানবাহন, ঝুকিপূর্ণ গাড়িচালনা, হেলমেট পরিধান না করা, ফুটপাত ও রাস্তার পাশে অবৈধ দোকানের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ননবাবগঞ্জ থানার চৌরঙ্গীতে যানজট মুক্ত করতে রাস্তার উপরে রাখা সকল ভাসমান দোকানপাট উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়। একইদিনে নবাবগঞ্জের টিকরপুর, দোহার থানা মোড়, মেঘুলা বাজারে অভিযান পরিচালনা করে ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির কাগজের মেয়াদ উত্তীর্ণ হওয়া, মোটরসাইকেলে হেলমেট পরিধান না করা, ৩ জন উঠা, ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোর করার কারণে মোটরসাইকেল, পিকআপ, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৬২,৫০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ, কাগজপত্র না থাকা, রুট পারমিটবিহীন গাড়ি, নসিমন, করিমনসহ মোট ২৯ টি গাড়ি আটক করে থানা হেফাজতে নেয়া হয়।

উক্ত অভিযান পরিচালনার সময় সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল জনাব মো: আশরাফুল আলম, অফিসার ইনচার্জ নবাবগঞ্জ থানা জনাব মো: মামুন অর রশীদ, পিপিএম, দোহার থানার অফিসার ইনচার্জ জনাব হারুন অর রশীদ, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন-দক্ষিণ) জনাব জাকির হোসেনসহ থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ও অবৈধ দখল উচ্ছেদপূর্বক জনগণের চলাচল নির্বিঘ্ন করতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT