1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সাংবাদিককে প্রাণনাশের হুমকি,নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

সাংবাদিককে প্রাণনাশের হুমকি,নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন এর বিরুদ্ধে ভূমি দস্যুতা ও সরকারি জমি দখল নিয়ে একাধিক সংবাদ প্রকাশ করায় বিভিন্নভাবে সাপ্তাহিক এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জোবায়ের আহমেদকে সকল সংবাদ সরিয়ে ফেলতে চাপ প্রয়োগ করা হয়। এতে রাজি না হলে তার লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি করার হুমকি দেন আমজাদ হোসেন। এছাড়া চেয়ারম্যান এর জমি দখলের সংবাদ একাধিক সংবাদ মাধ্যমে প্রচার হলে সে সকল প্রতিনিধিদের সংবাদ সরিয়ে নিতে বলেন আমজাদ হোসেন।
খোঁজ নিয়ে জানা যায়, আমজাদ চেয়ারম্যান এর ভয়ে ঐ এলাকায় কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পাননা। তিনি, পালামগঞ্জ বাজারে এর আগে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জোর পূর্বক দোকানছাড়া করেন বলেও অভিযোগ পাওয়া যায়। এর আগে দোহার থানায় এক সালিশিতে ছেলে পক্ষের লোকজনকে প্রকাশ্যে মারধর করেন আমজাদ চেয়ারম্যান। তাই সার্বিক বিষয় বিবেচনা করে নিরাপত্তা চেয়ে দোহার থানায় একটি অভিযোগ করেন সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ। তিনি বলেন, আমজাদ চেয়ারম্যান পালামগঞ্জ বাজারে বিভিন্ন মহলে আমাকে দেখে নেয়ার হুমকি দিচ্ছে। এছাড়া সংবাদ না সরিয়ে নিলে গুলি করার হুমকি দিচ্ছে। তাই নিরাপত্তা চেয়ে দোহার থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সাংবাদিক জোবায়ের আরও বলেন, আমজাদ চেয়ারম্যান এর ভয়ে কেউ কথা বলতে সাহস পায়না তাই প্রশাসনের উচিৎ দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া।
অভিযোগের তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ হোসেন জানান, নিরাপত্তা চেয়ে সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ থানায় একটি অভিযোগ করেছেন। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ নজর রাখছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
এদিকে এমন ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা জেলা ও দোহার প্রেসক্লাব। সারাদেশে আন্দোলনের কর্মসূচী ঘোষণা দেয়ার কথাও বলেছেন সাংবাদিক নেতারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT