1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে ডুপ্লেক্স বাড়িতে ডাকাতির ঘটনায় ৯ ডাকাত গ্রেফতার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে ডুপ্লেক্স বাড়িতে ডাকাতির ঘটনায় ৯ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি ডুপ্লেক্স বাড়িতে ডাকাতের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৯সদস্য গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্যরা হচ্ছে মোঃ মনির ওরফে কাটার মনের (২৮), মোঃ মাসুদ (২৭),শামসুদ্দিন (৫৬),মোঃ আলীফ (২৫),মোঃ জহিরুল (২৬),মোহাম্মদ রোকন (২২),মোঃ সাব্বির (২০),মোহাম্মদ জাহিদ (২৭) ও মোঃ শরীফ (২৫)। আজ দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি প্রেস ব্রিফিংয়ে জানান, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার মজিদ বেয়ারা এলাকায় বোরহান উদ্দিন ভূঁইয়া তাঁর ডুপ্লেক্স বাড়িতে স্বপরিবারে বসবাস করেন। ২১জানুয়ারি রাত সাড়ে তিনটার সময় নিচতলার জানালার গ্রিল কেটে অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত বোরহান উদ্দিন ও তার স্ত্রী আমিনা আক্তারের ২য় তলার রুমের দরজার লক ও সিটকানি ভেঙ্গে রুমে ডুকে বোরহান উদ্দিন এবং তার স্ত্রী-কে মারধর করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয় এবং গামছা ও ওড়না দিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে।

তারপর ডাকাতরা রুমের ভিতরে ওয়ারড্রপে থাকা নগদ ৮৫হাজার টাকা নিয়ে নেয়। পরে বোরহান উদ্দিনের ২ ছেলের গলায় ধারালো ছেনদা ধরে কাঠের ওয়ারড্রপে থাকা একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া স্বর্ণের হাতের রুলি ও ৪ টি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় বোরহান উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ৩১ জানুয়ারি এটি মামলা দায়ের করেন। এই মামলার সূত্র ধরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড (দক্ষিণ) আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবিরের নেতৃত্বে একটি চৌকস পুলিশের অভিযানীর দল ডাকাতির ঘটনার আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতির ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয়। পরে পুলিশের এই অভিযানীর দলটি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান মনির ওরফে কাটার মনির , মাসুদ সামসুদ্দিন, আলিফ, জহিরুল , রোকন ও সাব্বিরদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ হতে জাহিদ ও শরীফ দ্বয়কে গ্রেফতার করা হয়। দূর্ধর্ষ এই ডুপ্লেক্স বাড়ি ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় জড়িত বলে স্বীকার করে এবং তারা আরও জানায় ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে নিরিবিলি এলাকায় দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি গুলো টার্গেট করে তারা বাড়ির গ্রিল কেটে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুন্ঠিত নগদ ১৯হাজার টাকা উদ্ধার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT