1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে অনুমোদনহীন গ্যাস সিলিন্ডারের গোডাউন, দুর্ঘটনার শঙ্কা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে অনুমোদনহীন গ্যাস সিলিন্ডারের গোডাউন, দুর্ঘটনার শঙ্কা

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
নিয়ম-নীতি উপেক্ষা করে জনবহুল আবাসিক এলাকায় গড়ে তোলা হয়েছে এলপিজি (তরলিকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার গোডাউন। ফলে বিস্ফোরণ ঝুঁকিসহ অগ্নি দুর্ঘটনা শঙ্কা বিরাজ করছে জনমনে।
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার দোহরের জয়পাড়া বাজারসহ আরও বেশ কয়েকটি স্থানে বিশাল গ্যাস সিলিন্ডার গোডাউনসহ বড় লটাখোলা ব্রিজের পূর্বে, বটিয়া, মেঘুলা বাজার, শ্রীকৃষ্ণপুরে রয়েছে বেশ কয়েকটি অনুমোদনহীন ও নবায়ন ছাড়া গোডাউন। কার্তিকপুর এলাকায় জয়নাল আবেদিন নামে এক ব্যক্তির বাড়ির ভেতরেই সন্ধান মেলে গ্যাস সিলিন্ডারের আরও একটি গোডাউন। এসব গোডাউনে শত শত এলপিজি গ্যাস সিলিন্ডার মওজুদ করে রাখা হয়েছে। মেঘুলা বাজারের ইব্রাহিম মোল্লা অনুমোদন ছাড়াই গড়েছেন গোডাউন । নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা। শ্রীকৃষ্ণপুরের রাশেদুল ইসলামও দেখাতে পারেননি বৈধ কাগজ। এছাড়া দোহারের অধিকাংশ মুদি দোকান ও অন্যান্য বিপণী বিতানের সামনেও জড়ো করে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার। তবে এলপিজিসহ দাহ্য পদার্থ বিক্রিতে এদের অধিকাংশেরই নেই কোনো ছাড়পত্র। অগ্নি দুর্ঘটনা ঝুঁকি এড়াতে গ্যাস সিলিন্ডার গোডাউন আবাসিক এলাকা থেকে অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছে এলাকাবাসী।
এবিষয়ে ঢাকা জেলার ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তানভির ইসলাম বলেন, আমরা মাঝে মধ্যেই সবাইকে সতর্ক করি। মূলত বিস্ফরক অধিদপ্তর থেকে লাইসেন্স কিভাবে দেয় আমরা ঠিক জানিনা। তবুও আমাদের মনিটরিং জোরদার করা হবে।
দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা জাকির হোসেন বলেন,বিষয়টি আমাদের জানা ছিলোনা। যেহেতু আপনাদের কাছে জানতে পারলাম। যারা আইন অমান্য করে ব্যবসা করছে এবং অবৈধভাবে গ্যাস সিলিন্ডারের গোডাউন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT