1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে বসতবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে বসতবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৪৪১ বার পড়া হয়েছে

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে বসতবাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে। এ বিষয়ে সোমবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী বিধবা নারী ফুলজান বেগম (৬০)।

শুক্রবার (১ মার্চ) সকাল ১১টার সময় সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফুলজান বেগম ওই এলাকার মৃত মারফত আলীর স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা গেছে, আর,এস ১৭ নং খতিয়ানের ৩৮০ দাগে ৩১ শতাংশ জায়গা ক্রয় সূত্রে প্রায় ৫১ বছর ধরে বসবাস করে আসছিলেন ফুলজান বেগমের পরিবার। শুক্রবার সকাল ১১টার সময় পূর্বে কোনকিছু না জানিয়ে তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা, ৩নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন, ইমান আলী, জিন্নত আলী, ওহাব আলীসহ পাঁচ সাতজন ফুলজান বেগমের বাড়ির দক্ষিণ পাশের দোচালা টিনের বসত ঘর ভেঙে ফেলে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। তারা জোরপূর্বক দখল করে পার্শ্ববর্তী জমির মালিক ওহাব আলীর কাছে দখল বুঝিয়ে দিতে চেষ্টা করে। এসময় জরুরী সেবা ট্রিপল নাইনে ফোন করলেও সাটুরিয়া থানা কোন ব্যবস্থা নেয়নি।

লিখিত অভিযোগে ফুলজান বেগম নিজেকে অসহায় ও দূর্বল উল্লেখ করে বলেন, আমি বিধবা হওয়ায় আমার লোকজন নাই। বিভিন্ন জনের কাছে ঘুরে কোন সঠিক বিচার না পেয়ে আপনার শরণাপন্ন হয়েছি। চেয়ারম্যান ও মেম্বার এবং তাদের বাহিনী আমাকে এলাকা ছাড়া করবে বলে হুমকি দিচ্ছে।

অভিযুক্ত ৩নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন বলেন, আমরা ঘর ভাঙি নাই, মিস্ত্রিরা ভেঙেছে। চেয়ারম্যান ডেকেছিল বলেই ওখানে গিয়েছিলাম।

এ বিষয়ে তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা বলেন, ওই জায়গা নিয়ে দু’পক্ষের ঝামেলা রয়েছে। যেকোনো সময় সংঘাত হতে পারে। ওটা সরকারি জায়গা। এজন্য লোকজন নিয়ে ওই জায়গা দখলমুক্ত করা হয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতারের ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৪’ উপলক্ষে ঢাকায় অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT