1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ধর্ম অবমাননা ও নবী নিয়ে কটুক্তি; অধ্যক্ষ প্রতিমা রাণীকে বদলির আদেশ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ধর্ম অবমাননা ও নবী নিয়ে কটুক্তি; অধ্যক্ষ প্রতিমা রাণীকে বদলির আদেশ

  • প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে
মহানবী সাঃ কে নিয়ে কটুক্তি অধ্যাপক প্রতিমা রাণীকে বহিষ্কারসহ ৫ দফা দাবীতে স্মারকলিপি

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ:
ইসলাম ধর্ম ও নবী সঃ কে কটুক্তির জেরে মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. প্রতিমা রাণীকে ঢাকার মহাখালী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে (উপসচিব) দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত (১৬ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-১ শাখার প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয় আগামী তিন কর্ম দিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় চতুর্থ কর্মদিবসের মধ্যে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা গেছে গত বুধবার (১৩ মার্চ) কর্ণেল মালেক মেডিকেল কলেজের গাইনী ক্লাসে নবী সঃ কে নিয়ে কটুক্তি করেন ডা. প্রতিমা রাণী। এর জের ধরে শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। তারা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। শনিবার সকালে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা প্রিন্সিপালের সাথে বৈঠক করে প্রতিমা রাণীকে বহিষ্কারসহ ৫দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন।

এ বিষয়ে কর্ণেল মালেক মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. জাকির হোসেন বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে (উপসচিব) দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে ডা. প্রতিমা রাণীকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT