1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে অজ্ঞানপার্টির ১৭ সদস্য গ্রেফতার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে অজ্ঞানপার্টির ১৭ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি.
কেরানীগঞ্জে অজ্ঞান পার্টির ১৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ কবির ওরফে রিপন(৪০), জামাল(৩২), রুবেল(৩০),আলমগীর(৩৮),ইরফান(৪৫),মোকসেদ(৪৫),ইউনুস(৪৫),নেসার আলী(৪০),বোরহান(৪০),হাসান(৩৮) সাব্বির শেখ(২৬),আজিজুল(৪০),সুমন(২৪),লিটন(৩৮),সাদ্দাম(৩০),তোফাজ্জল (৫৫) ও মোহন চন্দ্র(৩৬)। ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের কার্যালয়ে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন তিনি । তিনি সংবাদ সম্মেলনে বলেন, ৯ মার্চ দুপুরে ফরহাদ মিয়া (২২) অটো রিক্সা চালানোর জন্য দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাজারে যায়। সেখান থেকে অজ্ঞানপার্টির সদস্যরা ফরহাদ মিয়ার অটো ভাড়া করে রাজেন্দ্রপুরে র‌্যাব-১০ এর পার্শ্বে ঢাকা-মাওয়া হাইওয়ের আন্ডারপাসের সামনে পৌছালে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে অটোচালক ফরহাদের নাকের সামনে চেতনানাশক মেশানো রুমাল ধরে অজ্ঞান করে তাকে দক্ষিণ কেরাণীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের আন্ডারপাসে রোডের পার্শ্বে ফেলে দিয়ে তার মিশুক অটো ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফরহাদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করেন। গত ১২ মার্চ রাতে অজ্ঞানপার্টির সদস্যরা অটোচালক ইন্দ্রজিৎ চন্দ্র (৪০)-কে দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর থেকে আব্দুল্লাহপুর যাবে বলে ভাড়া করে এবং ১৩ মার্চ রাতে অটোচালক আশিকুর রহমান (২৫) দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ সিএনজি স্ট্যান্ডে অবস্থানকালে অজ্ঞানপার্টির সদস্যরা হাসনাবাদ হতে বসুন্ধরা যাওয়ার জন্য আশিকুর রহমান এর মিশুক অটো ভাড়া করে। কিছুদুর যাওয়ার পরে অজ্ঞানপার্টির সদস্যরা তাদের অজ্ঞান করে অটো ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় তারা পৃথকভাবে থানায় মামলা রজ্জু করে। এসব মামলার সুত্রধরে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেরানীগঞ্জ মুন্সিগঞ্জ,সাভার,আশুলিয়া ও মহানগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উক্ত ১৭জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০টি ব্যাটারি চালিত অটোরিক্সা, ১টি মোটরসাইকেল, ১টি হাইয়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT