1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে-ফুটপাত-দখলমুক্ত-করতে-অভিযান

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: ঈদকে সামনে রেখে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও মানিকগঞ্জ পৌরসভা।

বৃহস্পতিবার সকাল ১১টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম। এসময় চাঁন হোটেল, আল মোবারক হোটেলের সামনের অংশ ভেঙে দেয়া হয়। সেইসাথে ফুটপাতে গড়ে ওঠা ফলের দোকানসহ বেশকিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জানা গেছে, একটি অসাধু চক্রের সহায়তায় বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে হোটেল রেস্তোরাঁ ও ফলের দোকানসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। এতে যানবাহন ও যাত্রী সাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি অবৈধ যানবাহন ও ভ্রাম্যমাণ দোকানপাট অপসারণ কমিটির নজরে এলে তারা অপসারণের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে পৌরসভার প্যানেল মেয়র তসলিম হৃদয় বলেন, শহরকে যানজট মুক্ত করতেই আমাদের এই অভিযান। একটি চক্র অবৈধভাবে দোকানপাট বসিয়ে শহরে যানজট তৈরি এবং শহরের সৌন্দর্য নষ্ট করছে। ঈদে যানবাহন ও জনগণের চলাচল নিরাপদ করতে এ অভিযান পরিচালনা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম বলেন, জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানাসহ পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT