1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ফসলি জমি কেটে ভাটায় বিক্রি,ভ্রাম্যমান আদালতে ৭ জনের সাঁজা - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ফসলি জমি কেটে ভাটায় বিক্রি,ভ্রাম্যমান আদালতে ৭ জনের সাঁজা

  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন ও পৌরসভা সংলগ্ন ইসলামপুর ও রসুলপুর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ কার্যক্রম প্রতিরোধকল্পে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), দোহার জনাব মোঃ মামুন খান।
এসময় উর্বর কৃষি জমি থেকে মাটি কেটে (টপ সয়েল) কাঁচামাল হিসেবে বাণিজ্যিক উদ্দেশ্যে ইট ভাটায় বিক্রি এবং পরিবেশ, জীববৈচিত্রের ক্ষতি সাধন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ইসলামপুর চক এলাকায় অভিযুক্ত ০৭ (সাত) জনের প্রত্যেককে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। এসময় ঘটনাস্থল থেকে কৃষি জমি থেকে মাটি কাটায় ব্যবহৃত ০১ টি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন ও মাটি বহনকারী ০৫ টি মাহিন্দ্রা গাড়ি জব্দ করা হয়।
অভিযানে দোহার থানা পুলিশ ও সঙ্গীয় আনসার সদস্যগণ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান জানান, পরিবেশ ও জীববৈচিত্র সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে দোহার উপজেলায় এ ধরণের নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT