1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে
কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দন্ড প্রাপ্তরা হচ্ছে মোঃ মোতার হোসেন (৫৫),মোঃ শামীম হোসেন (২৯),মোঃ আতিক (২৭)। আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের কুমলির চক এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রিয়াদের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। কৃষি জমি থেকে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে মোতাহার,আতিক,শামীম এই তিনজনের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি মাহেন্দ্র ও একটি শ্যালো মেশিন আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি মোঃ শরীফ মিয়া বলেন, একটি চক্র দক্ষিণ কেরানীগঞ্জের কুমলীর চকে অবৈধভাবে কৃষি জমি কেটে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রিয়াদ বলেন, উপজেলার কোথাও অবৈধভাবে কাউকে মাটি কাটতে দেওয়া হবে না। কেউ এই কাজে জড়িত হলে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদানের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT