1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
এবার নবাবগঞ্জে সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

এবার নবাবগঞ্জে সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে
এবার নবাবগঞ্জে সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনই দেশের কোথায়ও না কোথায় সাংবাদিককে লাঞ্ছিত বা মেরে আহত করার ঘটনা ঘটছে এরই প্রভাব পরেছে ঢাকার নবাবগঞ্জে প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে। সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি দিলেন উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার। গতকাল মঙ্গলবার সকালে নিউজ সংক্রান্ত ব্যাপারে ভোরের কাগজের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাহিদুল হক খান ডাবলু তাকে ফোন দিলে ঐ ইউপি চেয়ারম্যান তাকে এ হুমকি দেন।
সাহিদুল হক খান ডাবলু বলেন, একটি নিউজের তথ্যের জন্য সকালে ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে মোবাইলে কল দিয়ে আমার পরিচয় দেওয়ার সাথে সাথে ওনি ক্ষিপ্ত হয়ে যায় ৷ রেশমা আক্তার বলেন, নবাবগঞ্জ প্রেসক্লাবের কোন সাংবাদিক আমার ইউনিয়নের ত্রি সীমানা এলে তাকে আমি শিকল দিয়ে বেঁধে রাখব। এটা আমার চ্যালেন্জ। আপনার যাকে বলার বলেন, এমপি, মন্ত্রী যাকে পারেন বলেন। আমার কিছুই করতে পারবে না।’ হঠাৎ চেয়ারম্যানের মুখে এমন কথা শুনে তাজ্জব হয়ে যান তিনি৷ এঘটনার পর সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন চেয়ারম্যান হয়ে সাংবাদিকদের সাথে এমন অসৌজন্যমূলক আচরণ কোনভাবে মেনে নিতে পারছেন না তারা। কিসের ক্ষমতার জোরে চেয়ারম্যান এমন আচরণ করলেন ভাবতেই পারছেন না সাংবাদিকরা।সাংবাদিকদের সাথে অসদাচরণের ব্যাপারে জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে কল দিলে তিনি বলেন, এব্যাপারে আপনার সাথে কথা বলতে আমি বাধ্য নয়। এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও কামরুল হাসান সোহেল বলেন, বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখছি। কেন ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের সাথে এমন আচরন করলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT