1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মোটরসাইকেল পার্কিং নিয়ে দ্বন্দ,দুইপক্ষের মারামারি,আহত-৭ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মোটরসাইকেল পার্কিং নিয়ে দ্বন্দ,দুইপক্ষের মারামারি,আহত-৭

  • প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার প্রানকেন্দ্র জয়পাড়া বাজারে মোটরসাইকেল পার্কিং নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৭জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সরজমিনে গিয়ে জানা যায়, জয়পাড়া বাজারের আমব্রেলা শপিংমলের সামনে শুরুজ নামে এক যুবক মটরসাইকেল পাকিং করে। এ নিয়ে শপিংমলের বিক্রয়কর্মীদের সাথে হাতাহাতি ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে শপিং মলের কতৃপক্ষ ,বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি, বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ চোকদার মিমাংসায় বসলে সেখানে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে এতে উভয় পক্ষের আহত হয় অন্তত ৭জন। আহতরা হলেন, মো. সুরুজ (২২),সবুজ (২৪),জামিল (২৫), খলিল (২২), সুজন (২৭), আজগর (৩৫), শুভ (১৭)। আহতদের মধ্যে জামিল ও সুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।
জয়পাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মাঝি অভিযোগ করেন, মটরসাইকেল পার্কিং নিয়ে দ্বন্দের ঘটনায় রাশেদ চোকদারের নির্দেশে বাজারের ব্যবসায়ীসহ আরও বেশ কয়েকজনকে মারধর করেছে তার লোকজন।
এষিয়ে বিলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ চোকদার বলেন, বিলাশপুরের একটি ছেলেকে মারধরের ঘটনায় মিমাংসার জন্য আমি জয়পাড়া যাই। সেখানে দেলোয়ার মাঝির নির্দেশে আমাদের উপর হামলা করা হয়।
এদিকে ঘটনার শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালায় দোহার থানা পুলিশ। একপর্যায়ে লাঠিচার্জ করে পরিবেশ সান্ত করে। এসময় প্রায় দুই ঘন্টা বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়।
ঘটনার পর জয়পাড়া বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন ও পৌরসভার মেয়র আলমাছ উদ্দিন। এসময় সকল ব্যাবসায়ীদের দোকান খোলা রাখার নির্দেশ দেন তারা।
এবিষয়ে দোহার থানা ওসি মো.হারুন অর রশিদ বলেন, আমরা সম্পুর্ণ বিষয়টি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় জয়পাড়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। এবিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT