1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে রাতের আধারে বসতঘরে আগুন, ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে রাতের আধারে বসতঘরে আগুন, ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

  • প্রকাশিত: শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে
দোহারে রাতের আধারে বসতঘরে আগুন, ১২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদন: ঢাকার দোহার উপজেলায় মধ্যেপ্রাচ্যের দেশ কাতার থেকে ফেরত আসা প্রবাসী শেখ নজরুল ইসলাম এর বসতঘরে পেট্রোল ঢেলে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরে থাকা মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, আলমিরা, সুকেছ ও নগদ টাকাসহ প্রায় আনুমানিক ১২ লক্ষ টাকার বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ড এর কুঠিবাড়ি এলাকায় এমন ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ। এ ঘটনায় দোহার থানায় একটি মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত শেখ নজরুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত শেখ নজরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে আমি আমার বসতঘর তালাবদ্ধ করে পরিবারের সবাইকে নিয়ে আমার শ^শুর বাড়িতে বেড়াতে গেলে ওইদিন দিবাগত রাতেই কে বা কাহারা আমার বসত ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে ঘরের ভেতর পেট্রোল ঢেলে আগুন দিয়ে আমার ঘরে থাকা মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, আলমিরা, সুকেছ ও নগদ টাকাসহ প্রায় আনুমানিক ১২ লক্ষ টাকার বিভিন্ন মালামাল পুড়িয়ে ছাই করে ফেলেছে। আমি প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার চাই।

তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি কাতার প্রবাসী ছিলাম। মাস খানেক আগে আমি কাতার থেকে একবারের মত ফেরত এসেছি। আমার যা সম্বল ছিল তা সবই পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমি এখন কি করে খাব, কেমন করে বাচঁবো। আমাকে একবারে নিঃস্ব করে দিয়েছে।

জানা যায়, ঘরে আগুন দেওয়ার আগে পাশেই থাকা ক্ষতিগ্রস্ত শেখ নজরুল ইসলামের বড় ভাই শেখ আলীর ঘর বাহির থেকে তালা দিয়ে আটকে দেয় দুর্বৃত্তরা। যেন কোন সহযোগিতার জন্য ঘর থেকে কেউ বের হতে না পারে।

দোহার পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার আব্দুস সালাম সুকুর বলেন, এ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে আসি। এটা খুবই ন্যাককারজনক একটি ঘটনা। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারন-অর-রশিদ বলেন, এ ঘটনার খবর পেয়েই তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রæত দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT