1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.দিপু মনি - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.দিপু মনি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.দিপু মনি

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: তুলা, রেশম, পাট ও কলাগাছের আঁশ থেকে সূতা তৈরি হলেও এবার সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে আনারস পাতার আঁশ। দীর্ঘদিনের গবেষণার পর আনারস পাতা দিয়ে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানীসহ বিভিন্ন সামগ্রী।

মঙ্গলবার দুপুর ১২টায় মানিকগঞ্জে চর বেওথা এলাকায় বেসরকারি সংস্থা আলাপের উদ্ভাবিত পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দিপু মনি এমপি।

এসময় মন্ত্রী উৎপাদন কেন্দ্র ঘুরে দেখে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আনারসের পাতা থেকে সূতা তৈরি নতুন দিগন্তের সূচনা করেছে। সংস্থাটি গবেষণা করে আনারস থেকে বিভিন্ন খাদ্য সামগ্রীও উৎপাদন করছে, যা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আগামীতে এই শিল্পটি দেশের সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দেবে। এই শিল্পটিকে প্রসারের জন্য সরকার পক্ষ থেকে কোন সহায়তা লাগলে সেটা প্রদানের আশ্বাস দেন তিনি।

পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্রের কর্ণধার মাসুদা ইসলাম বলনে, ২০০৯ থেকে আমি আনারসের পাতা নিয়ে গবেষণা করছি। বিভিন্নভাবে এই আঁশকে কাজে লাগানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে সফলতা পাই। আনারসের পাতার আঁশ থেকে পাইনাত্রিপোল সিল্ক ও পাইনাত্রিপোল সিল্ক জামদানী আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির হতে পারে। এটা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে।

এ সময় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালকমুহাম্মদ আব্দুল বাতেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, আলাপের শিবালয় প্রতিনিধি রাশিদা খাতুন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর আবু মোহাম্মদ নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT