1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে ভূমি খেকোদের বিরুদ্ধে লোকদেখানো অভিযান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে ভূমি খেকোদের বিরুদ্ধে লোকদেখানো অভিযান

  • প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে ভূমি খেকোদের বিরুদ্ধে লোকদেখানো অভিযান

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: মানিকগঞ্জে সংবাদ প্রকাশের পর ভূমি খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সংশ্লিষ্ট প্রশাসন। অভিযানের আধাঘন্টা পর আবারও পুরোদমে ৫টি স্পটেই মাটি বাণিজ্য শুরু হওয়ায় এ অভিযান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

রবিবার রাতে শিবালয় উপজেলার মোনাইলের চকে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় জাকির হোসেন নামে একজনকে অবৈধ মাটি বাণিজ্যের অভিযোগে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন। তবে এ অভিযানকে লোকদেখানো অভিযান হিসেবে মন্তব্য করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল।

জানা গেছে, সরকার দলীয় অঙ্গ সংগঠনের মাদক ব্যবসায়ী ও মাটিখেকো হিসেবে পরিচিত বিতর্কিত এক নেতার ছত্রছায়া শিবালয়সহ জেলার বিভিন্ন জায়গায় মাটি বাণিজ্য হচ্ছে। এর আগেও চক্রটিকে জোকা ও মোনাইলের চকে জড়িমানা এবং মোড়াবাড়ি এলাকা থেকে তাদের এক্সকেভেটর (ভেকু) বিনষ্ট করে উপজেলা প্রশাসন। চক্রটিতে ডাক্তার, সাংবাদিক ও প্রশাসনের বিপথগামী অনেকেই জড়িত আছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার এস এম ফয়েজ উদ্দিন বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শিমুলিয়া ইউনিয়নের একাধিক স্থানে একটি চক্র ফসলি জমি থেকে মাটি বাণিজ্য করে আসছিল। রাতে সেখানে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন বলেন, এদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা ছাড়া আর কোন রাস্তা নাই।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT