1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মানিকগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে একেরপর এক হামলায় কিশোর গ্যাং - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মানিকগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে একেরপর এক হামলায় কিশোর গ্যাং

  • প্রকাশিত: শনিবার, ১১ মে, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে একেরপর এক হামলায় কিশোর গ্যাং

দেওয়ান আবুল বাশার, মানিকগঞ্জ: দিনদিন বেড়েই চলছে মানিকগঞ্জে কিশোর গ্যাংয়ের তান্ডব। আধিপত্য বিস্তার নিয়ে একের পর এক হামলার ঘটনা ঘটিয়ে চলছে তারা। এতে জনমনে আতংক বিরাজ করছে।

গত বুধবার রাত সাড়ে ৮টায় মানিকগঞ্জ পৌরসভার চর বেউথা এলাকার ‘চা ওয়ালা’ নামের একটি দোকানের টুলে বসাকে কেন্দ্র করে হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। হামলার শিকার দুইজনকে গুরতর আহতাবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীরা হলো শহরের পশ্চিম দাশড়া এলাকার গোলজার হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২৩) ও পশ্চিম বান্দুটিয়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. আবু বকর (২৫)।

ইতোপূর্বে প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে মানিকগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রোডের তালতলা এলাকায় তন্ময় নামের দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাং সদস্যরা।

এর আগে গত ১৪ই মার্চ রাতে নগর ভবন এলাকায় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হামজা খানের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে কিশোর গ্যাং।

এছাড়াও বেউথা ব্রিজসহ একাধিক স্থানে বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

হামলার শিকার আরিফুল ইসলাম ও আবু বকর জানান, আমরা কয়েজন বন্ধু মিলে ‘চা ওয়ালা’ নামের দোকানে চা খেতে যাই। চায়ের অর্ডার দিয়ে আমরা প্লাস্টিকের টুলে বসে ছিলাম। এসময় কয়েকজন ছেলে এসে আমাদেরকে টুল ছেড়ে দিতে বলে। আমরা কারণ জিজ্ঞেস করলে তারা বলে আমাদের বড়ভাই এসেছে সে বসবে। আমরা টুল ছাড়তে না চাইলে তারা গালিগালাজ করে চলে যায়। এর কিছুক্ষণ পর বিশ থেকে পঁচিশ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিতভাবে হামলা করে। তারা আমাদেরকে বেধড়ক মারধোর করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা চলে যায়। এরপর আমাদেরকে আহতাবস্থায় সদর হাসপাতালে নিয়ে আসে বন্ধুরা। আমাদের দু’জনের মাথায় সেলাই দেওয়া হয়েছে। সারা শরীর আঘাতে ক্ষত হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT