1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে ছয় বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক দুই - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে ছয় বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক দুই

  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে
নবাবগঞ্জে ছয় বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক দুই

নিজস্ব প্রতিবেদক. তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বারো বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর ও তার মাকে আটক করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি শাহ্ জালাল জানান, মঙ্গলবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা চন্দ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত তরি বাড়ৈই (৬) ওই এলাকার সুমন ও বকুল বাড়ৈই দম্পতির একমাত্র মেয়ে। স্থানীয় দূর্গা মন্দিরে শিশু শ্রেনীতে পড়তো সে।

এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী আবু স্বাদকে (১২) আটক ও তার মা শিমুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতের মা বকুল জানান, তরি আজ বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় স্থানীয়দের সহায়তায় অনেক খুঁজাখুঁজির একপর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিবেশি সাদদের বাড়ির পাশের কলাগাছের ঝোপের নিচু জায়গায় মাটিতে অর্ধ পুঁতে রাখা অচেতন অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে স্থানীয়রা সাদ ও তার মাকে আটকে করে তরিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করে। আমার একমাত্র মেয়েকে ওরা মেরে ফেলেছে আমি ওদের ফাঁসি চাই।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওসি শাহ্ জালাল জানান, তুচ্ছ বিষয় নিয়ে ওই শিশু দুইটির মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বাদ প্রথমে তরিকে একাধিক চড় থাপ্পড় মারে। পরে লাঠি দিয়ে ওর গালে ও মাথায় এলোপাতাড়ি আঘাত করলে তরির মৃত্যু হয়।

এ ঘটনায় স্বাদকে আটক করা হয়েছে। সে তরিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে লাশ গুম করার জন্য মাটিতে পু্ঁতে রাখতে চেয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। লাশ গুম ও ঘটনার সঙ্গে স্বাদের মা জড়িত আছে সন্দেহে তাকেও আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। তাকে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এছাড়াও এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT