1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নিলাম কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই সরকারি গাছ বিক্রি - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নিলাম কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই সরকারি গাছ বিক্রি

  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে
নিলাম কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই সরকারি গাছ বিক্রি 1

মানিকগঞ্জ প্রতিনিধি: সরকারি গাছ বিক্রির জন্য নিলাম কমিটি সভা আহবান করেছে। সে সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বেই গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে ইউএনও অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে।

মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড় থেকে গত সোমবার (২০ মে) আঠারোটি মেহগনি ও জামগাছ কেটে ষোলটি বিক্রি করা হয়েছে।

জানা গেছে, গত সোমবার ইউনওর সিএ মো. আতোয়ারের নেতৃত্বে আঠারোটি গাছ কাটা হয়। এরমধ্যে ষোলটি গাছ ঘিওর পূর্ব পাড়ার বেলাল (৪৮) নামে এক ব্যবসায়ী কিনে নেন। দুটি গাছ অফিসের আসবাবপত্র তৈরি করার উদ্দেশ্যে রেখে দেওয়া হয়। সরকারি গাছ বিক্রি করতে হলে উপজেলা নিলাম কমিটির মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। কিন্তু এখানে নিলাম কমিটির সভা আহবানের আগেই গাছ কেটে বিক্রি করা হয়েছে।

এ বিষয়ে বেলাল হোসেন বলেন, উপজেলা চত্বরের পুকুর পাড় থেকে ষোলটি গাছ আমি কিনেই কেটেছি। গাছের মূল্য বাবদ ইউএনও অফিসের আতোয়ারকে নব্বই হাজার টাকা দিয়েছি।

উপজেলা নিলাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, গাছ বিক্রির জন্য নিলাম কমিটির সভা আহবান করা হয়েছে। কিন্তু নিলাম সংক্রান্ত কার্যাবলী শেষ হওয়ার পূর্বেই গাছগুলো কে বা কাহারা কর্তন করেছে সেটা আমার জানা নেই।

উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরিফুল ইসলাম বলেন, গাছ বিক্রির বিষয়টি আমি জানি না।

উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, গাছ বিক্রির বিষয়ে কোন মিটিং হয়েছে কি-না বলতে পারবোনা। এ বিষয়ে আমি কিছু জানি না।

উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, সরকারি গাছ বিক্রি করতে হলে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। সেটা ছাড়া গাছ বিক্রির কোন সুযোগ নেই। এটা নিয়ে তদন্ত হওয়া উচিত।

অফিস সহকারী (সি,এ) আতোয়ার রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অফিসে এসে স্যারের সাথে বিস্তারিত কথা বলেন।

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, যথাযথ প্রক্রিয়া মেনেই গাছ কাটা হয়েছে তবে সংখ্যা অত হবে না। সঠিক সংখ্যা কত সেটা তিনি বলতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT