1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে সিএনজি চালকদের মানববন্ধন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে সিএনজি চালকদের মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে
নবাবগঞ্জে সিএনজি চালকদের মানববন্ধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বান্দুরা সিএনজি স্ট্যান্ড সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দাবীতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সিএনজি চালকরা।

বৃহস্পতিবার (৩০মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা ফটকে দাড়িয়ে প্রায় ৫০জন চালক এতে অংশ নেয়। মানববন্ধন শেষে চাঁদাবাজদের গ্রেফতারের দাবীতে প্রধান সড়কে তারা বিক্ষোভ মিছিল করে।

মানববন্ধনে দাঁড়িয়ে সিএনজি চালকরা জানান, স্থানীয় কালা মামুনের নেতৃত্বে স্থানীয় প্রতি সিএনজি থেকে ৫০ টাকা করে চাঁদা উত্তোলন করা হয়। এর মধ্যে বহিরাগত কোন সিএনজি এলে তাদের কাছ থেকে ১শ টাকা নিয়ে আমাদের আগে সিরিয়াল দেয়া হয়। প্রতিবাদ করলে মারধর সহ সিরিয়াল পিছিয়ে দেয়ার শাস্তি দেয়া হয়।

সিএনজি চালক মো. মিলন, তোফাজ্জল হোসেন জানান, উপজেলার বান্দুরা সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজদের দৌরাত্ম বেড়েই চলছে। প্রতিবাদ করলেই মারধরের শিকার হতে হয়। সাজা হিসেবে সিরিয়াল পিছিয়ে দেয়া হয়।

সিএনজি চালক আলীম মিয়া, মো. মামুন জানান, কালা মামুনরা এলাকার বাইরের অন্তত ১০টি সিএনজি চালকের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা নিয়ে সিরিয়ালে ঢুকিয়েছে। বলতে গেলে সিএনজি চালকদের স্ট্যান্ড থেকে বের করে দেয়া সহ মারধরের হুমকি দেয়া হয়।

এবিষয়ে অভিযুক্ত মো. মামুন কালা মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি চাঁদা তোলার বিষয়ে স্বীকার করেন। তিনি বলেন, আমি হুকুম পালন করি মাত্র। স্থানীয় দুজন জনপ্রতিনিধির নির্দেশে আমি ও আমার লোকেরা চাঁদা তুলে থাকে। এখানে আমার কোন দোষ নেই।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT