1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ভূয়া পুলিশ পরিচয়ে স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ,গ্রেফতার-১ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ভূয়া পুলিশ পরিচয়ে স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ,গ্রেফতার-১

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে ভূয়া পুলিশ পরিচয়ে দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় আলকাম (৩২) ওরফে ডলার কামরুল নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে ধামরাই উপজেলার আনন্দনগর এলাকার আব্দুল ওহাবের ছেলে।
শুক্রবার দুপুরে নবাবগঞ্জ থানায় এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ভূয়া পুলিশ পরিচয়ে মেবাইল ফোনে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলেন আলকাম। এর সূত্রধরে গত ৩১ মার্চ উপজেলার গালিমপুর বাজার থেকে মেয়েটিকে কৌশলে অপহরণ করে নিয়ে একমাস আটকে রেখে ধর্ষণ করে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ধর্ষণের ভিডিও দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করে আলকাম। এতে রাজি না হলে ফেজবুকে ভিডিও ছড়িয়ে দেয়া হয়। এঘটনায় ৩০ মে ভূক্তভোগীর মা নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সহকারী পুলিশ সুপার আশরাফুল আলমের তত্বাবধানে ও নবাবগঞ্জ থানার ওসি শাহ্ জালালের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঢাকার মিরপুর থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, পুলিশের পোশাক, স্টিকার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপরাধ স্বীকার করার কথা জানান সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT