1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২ - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বাস-সিএনজির সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা-নবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন কলেজছাত্র, অন্যজন সাবেক ইউপি সদস্য। দুর্ঘটনায় পথচারীসহ আহত হয়েছেন পাঁচজন।
নিহতরা হলেন দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাতভিটা গ্রামের বাসিন্দা শেখ আবদুর রহমান (৬৭) এবং জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. শাহীন (২৫)। শাহিন দোহারের ইসলামপুর খালপাড় গ্রামের শেখ রাজ্জাকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে সিএনজিতে পাঁচজন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের কদমতলী যাচ্ছিলেন এক চালক। নবাবগঞ্জ ও খারসুর তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমরেমুচরে যায় সিএনজি। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শেখ আবদুর রহমান ও মো. শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত এক কলেজছাত্রীসহ আরও পাঁচজনকে প্রথমে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকার হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় ঘাতক বাসটিকে আটক করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT