1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চলছে ডায়াগনস্টিক সেন্টার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চলছে ডায়াগনস্টিক সেন্টার

  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

কাজী জোবায়ের আহমেদ.
ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর বাজারে ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চলছে সৈইজদ্দিন খান ডায়াগনস্টিক সেন্টার। প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও চলছে ডায়াগনস্টিকের সকল কার্যক্রম। এছাড়া অন্যান্য চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, পরিচালকদের বেশ কয়েকজনের নিজস্ব ক্ষমতার বলেই চালিয়ে যাচ্ছেন এমন কর্মকা-।
সরজমিনে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনের আবেদন থাকলেও নেই কোন অনুমোদন। আর আবেদনের নাম্বারটি রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে সাইনবোর্ড সাটিয়েছে প্রতিষ্ঠান কতৃপক্ষ। রোগী ও জনসাধারণের সাথে এমন প্রতারনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এবিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক মো.আরিফ খান বলেন, আমরা এখনো লাইসেন্স পাইনি। আবেদন নাম্বারটি ভুল করে সাইনবোর্ডে দেয়া হয়েছে। এসময় কার্যক্রম চালানোর বিষয়টি শিকার করেন তিনি।
এব্যাপরে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.জসিম উদ্দিন বলেন, অনুমোদন ছাড়া কার্যক্রম চালানোর সুযোগ নেই। ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করলে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন বলেন, এমন কোন তথ্য আমাদের জানা ছিলোনা। ভুয়া রেজিস্ট্রশন নাম্বার ব্যবহার করে কেউ ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT