1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় দোহার ও নবাবগঞ্জের ৫ প্রবাসীর মৃত্যু - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় দোহার ও নবাবগঞ্জের ৫ প্রবাসীর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় দোহার ও নবাবগঞ্জের ৫ প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার পাঁচ প্রবাসী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে কাজে যাওয়ার পথে দুর্ঘটনা কবলিত গাড়িটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন রয়েছে বলে জানা গেছে। তাঁরা আজমান প্রদেশে একই কোম্পানীতে কর্মরত ছিলেন।
নিহতরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)।
দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার বলেন, নিহতদের মধ্যে চারজনই জয়কৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা। তারা প্রতিদিনের মতো সকাল বেলা গাড়ি করে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের গাড়িটি সড়ক দুর্ঘটনায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে মৃতদেহ গুলো ঝলসে গিয়েছিল। পরবর্তী তাদের প্রবাসী সহকর্মীরা কর্মক্ষেত্রের ইউনিফর্ম সংগ্রহ করে তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারকে জানায়। একই গ্রামের ৪জনের মৃত্যুতে পুরো গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত রানার মা রৌশনারা রুসি ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাদের জানায়। তাঁরা একই কোম্পানিতে কাজ করতো। সকালে নিজ শহর থেকে কর্মস্থল আজমান প্রদেশে যাচ্ছিলো। বাংলাদেশ সময় বিকাল তিনটার দিকে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT