1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য

  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক.
ঢাকার নবাবগঞ্জের আলালপুর গ্রামের দুবাই প্রবাসী মো. রাশেদের স্ত্রী নুসরাত জাহান (২৫) এর মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে রহস্য। গত (২৫ জুন) মঙ্গলবার ভোরে নিহত নুসরাতের শ্বশুর বাড়ির ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত থাকা মৃতদেহ উদ্ধার করে পুলিশ । তার বাড়ি দোহার উপজেলার বাস্তা গ্রামে।
নুসরাতের বাবা সামাদ লস্কর বলেন, বেশ কিছুদিন যাবত স্বামী রাশেদের সাথে নুসরাতের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। তাঁর শাশুড়ি রাশেদাও সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করতো। সোমবার সন্ধ্যায় বাবার বাড়ি থেকে ফিরে রাতে স্বামীর সাথে তাঁর মোবাইলে কথা হয়। এরপরই নুসরাতের শশুরবাড়ির প্রতিবেশীর কাছে খবর পান তার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে ঝুলন্ত অবস্থায়ও তাঁর কানে মোবাইল হেডফোন ছিলো বলে বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই বোরহান উদ্দিন জানান।
নুসরাতের মা হেলেনা বেগম বলেন, আমার মেয়ে আমার কাছে থেকে ৫০ হাজার টাকা নিয়ে সোমবার বিকালে তাঁর শ্বশুর বাড়ি যায়। মেয়ের জামাই রাশেদ তাঁকে ফোন করে ৫০ হাজার টাকা দিতে বলে মেয়েকে। পরে ফেরত দিবে এই কথা বলে। মেয়ে টাকা নিয়ে তাঁর শাশুড়িকে দেয়।

তিনি অভিযোগ করেন, তার মেয়েকে শ্বশুর শাশুড়ি হত্যা করেছে। এখন তাঁরা আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার পায়তারা করছে। বিয়ের পর থেকেই মেয়েকে নানাভাবে মানসিক নির্যাতন করা হতো। মেয়ে হাসিখুশি অবস্থায় আমার কাছে থেকে বিদায় নিয়ে স্বামীর বাড়ি যাওয়ার পরেই এ ঘটনা ঘটে। সঠিক তদন্ত করলে মূল ঘটনা বেরিয়ে আসবে বলে জানান তিনি। প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানান হেলেনা বেগম।
নুসরাতের শাশুড়ি রাশেদা বেগম বলেন, ছেলের বউ সন্ধ্যায় বাড়ি এসে আমার হাতে ৫ হাজার টাকা দেয় এবং ২৫ হাজার টাকা দেনা বাবদ পরিশোধ করবে বলে জানায়। পরে রাতে ছেলের বউ তার নিজ ঘরে শুয়ে ছিলো। কখন আত্মহত্যা করেছে তা আমি জানি না।
নিহত নুসরাতের স্বামী প্রবাসী রাশেদের মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, ঘটনার পর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলে থাকা নুসরাতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে। এছাড়া এখনো পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT