1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
অমুক্তিযোদ্ধা আখ্যায়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

অমুক্তিযোদ্ধা আখ্যায়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

দোহার প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুলহক বেপারীকে অমুক্তিযোদ্ধা আখ্যায়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে তার নিজ বাসায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। দোহার উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিনের করা সভার বিপক্ষে পাল্টা প্রতিবাদ সংবাদ সম্মেলন করে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমিসহ আমাদের পরিবারের সবাই মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি যুদ্ধকারীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালামের সাথে আমি মুক্তিযুদ্ধে বিভিন্ন সময় অস্ত্র, গ্রেনেড, গুলা বারুদ নিয়ে সহযোগিতা করেছি। তার কাছে থেকে আমি ট্রেনিং নিয়েছি। সে সময় আমাদের বাসায় সকল মুক্তিযোদ্ধারা সকল প্রকার অস্ত্র রেখেছিলেন। কতিপয় কিছু মুক্তযোদ্ধারা আমার নামে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভাবে আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার লক্ষে আমাকে অমুক্তিযোদ্ধা বলে মিথ্যা অপ-প্রচার করেছেন।
তিনি আরও বলেন, রাষ্টীয়ভাবে সকল বৈধপন্থা অবলম্বন করে ইন্টারভিউর মাধ্যমে সকল প্রকার যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমি মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা গ্রেডে আমার নাম লিপিবদ্ধ হয়েছে। যারা ষড়যন্ত্র করে মিথ্যা সভা করেছে তাদের আইনের মাধ্যমে এর কঠিন জবাব দেয়া হবে। এসময় তিনি বিভিন্ন তথ্যদি সাংবাদিকেদের কাছে উপস্থাপন করেন।
উল্লেখ্য, গত রোববার (৭ জুলাই) দোহার উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে বীর মুক্তি মোঃ নূরুলহক বেপারী অমুক্তিযোদ্ধা বলে একটি সভা অনুষ্ঠিত হয়। পরে সোসাল মিডিয়ায় ভাইরাল হলে বিষয়টি আলোচনার কেন্দ্রবৃন্দতে পরিনত হয়। এরই প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুলহক বেপারী।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT