1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেব না - আমান উল্লাহ আমান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেব না – আমান উল্লাহ আমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেব না - আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের রক্তের বিনিময়ে দেশ আজ নতুনভাবে স্বাধীন হয়েছে, এই যে স্বাধীনতা অর্জন হয়েছে শহীদ রিয়াজের রক্তের বিনিময়ে়,আবু সাঈদ এর রক্তের বিনিময়ে । এই শহীদ রিয়াজের রক্ত, আবু সাঈদের রক্ত কোন ভাবে বৃথা যাবে না। এই রিয়াজ, আবু সাঈদরা বুক পেতে দিয়েছে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করার জন্য।

আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা আমাদেরকে ধরে রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে কোন দুষ্কৃৃতকারী, কোন দুর্বৃত্তায়নের জন্য যেন এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রের মাধ্যমে নরশাৎ না হয়। শহীদ রিয়াজের ইচ্ছে ছিল জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠা করা। বাংলাদেশেকে নতুন করে স্বাধীন করা এবং যারা অবহেলিত নিপীড়িত, নিস্পিত সেসব মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা আজকে শহীদ রিয়াজের আত্মার মাগফেরাতে কামনার মাধ্যমে বৈষম্য ছাত্র আন্দোলনে সারা দেশব্যাপী শহীদ হয়েছেন তাদেরও আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আরো বলেন রিয়াজের আত্মত্যাগের বিনিময় বাংলার ঘরে ঘরে আজ নতুন করে রিয়াজের জন্ম নিয়েছেন। তার স্মৃতি ধরে রাখে তিনি কেরানীগঞ্জের ঘাটাচর চত্বর শহীদ রিয়াজ হোসেন চত্বর হবে বলে ঘোষণা দেন। এই চত্বরে মাধ্যমে শহীদ রিয়াজ আমাদের মাঝে বেঁচে থাকবেন বলে জানান।

আজ মঙ্গলবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রিয়াজের কবর জিয়ারত করে কেরানীগঞ্জের তারানগর ছোট ভাওয়াল কবরস্থান ঈদগাহ ময়দানে তিনি এসব কথা বলেন। এই সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার এরফান আমান ইবনে অমি, মডেল থানা বিএনপি’র সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসমত উল্লাহ নবী, বিএনপি নেতা মো.নাজিম উদ্দিন , মনিরুল হক, ইসমাঈল ,হীরা, যুবদলের নেতা হাজী আসাদুজ্জামান রিপন , মৎস্যজীবী দলের নেতা হাজী মোহাম্মদ রুহুল আমিন, ওয়ালীউল্লাহ সেলিম, মোহাম্মদ হারুন অর রশিদ প্রমূখ। এরপর আলহাজ্ব আমান উল্লাহ আমান শহীদ রিয়াজের বাসায় উপস্থিত হয়ে শোকশান্ত পরিবারের সাথে কৌশল বিনিময় করে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং কিছু আর্থিক অনুদান প্রদান করেন ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT